খুলনায় জামায়াত নেতা গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : গত ২০ আগস্ট রবিবার রাত ১০ টা ৩০ মিনিটের সময় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে খানজাহান আলী থানাধীন পথের বাজার এলাকা হতে জামায়াতের সেক্রেটারী খানজাহান আলী থানা গাজী মোরশেদ মামুন(৪০), পিতা-মুনসুর আলী গাজী, সাং-পাড়িয়ারডাঙ্গা, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরী’কে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার উপর ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষতিকর কাজ করে আসছে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নম্বর-২৭, তারিখ ২০/০৮/২৩ খ্রিঃ, 15(3)/25(D) The special Power Act,1974 মূলে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ২১ আগষ্ট সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





