লবণচরা থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ ট্যারা মোস্ত গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান :৯ আগস্ট বুধবার রাত ০১ টা ০৫ মিনিটে লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্ত, পিতা-শেখ আবুল হোসেন, সাং-লবণচরা বান্দাবাজার, থানা-লবণচরা, খুলনা মহানগরী’কে লবণচরা থানাধীন বান্দাবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত তালিকাভুক্ত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তর নিকট হতে ০১ (একটি) চাপাতিআলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত সন্ত্রাসী, ভূমিদস্যু এবং চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরপে ট্যারা মোস্তর বিরুদ্ধে লবণচরা থানার মামলা নং-০৪, তারিখ-০৯/০৮/২০২৩ , ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৮৬/৩৮৭/৪৪৮/ ৪২৭/৫০৬(২) পেনাল কোড রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত আসামী শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্ত’র বিরুদ্ধে খুলনা জেলা ও খুলনা মহানগরীর বিভিন্ন থানায় ০৮ টি হত্যা মামলা, ০৪ টি চাঁদাবাজি মামলা, ০১ টি জালিয়াতি মামলা, অস্ত্র আইনে ০১ টি মামলা এবং বিভিন্ন আইনের ধারায় ১২ টি মামলা সহ সর্বমোট ২৬ টি মামলা রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটি এসবি’র ) অতিরিক্ত উপ — পুলিশ কমিশনার ( এডিসি , সিটি এসবি ) এ. জেড. এম তৈমুর রহমান ৯ আগষ্ট বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





