রাজনীতিশীর্ষ নিউজ

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির মঞ্চ তৈরি

বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি।

সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় শুরু হবে সমাবেশ। এরই মধ্যে মঞ্চ নির্মাণকাজ শুরু হয়েছে। চারটি পিকআপ দিয়ে তৈরি করা হচ্ছে ভ্রাম্যমাণ মঞ্চ।

এই বিভাগের আরও সংবাদ

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হওয়ার কথা থাকলেও হঠাৎ রোববার (৩০ জুলাই) রাত ১১টায় সময় বিএনপির পক্ষ থেকে জানানো হয় জনসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

সমাবেশ থেকে সরকার পতনের একদফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপির একটি সূত্র জানায়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই বিভাগের আরও সংবাদ