পাবনা

ঈশ্বরদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মামুনুর রহমান,(পাবনা): ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

এই বিভাগের আরও সংবাদ

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহাক আলী মালিথা, আব্দুস সালাম খান সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খানসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা ও অবমুক্ত করা হয়।

 

এই বিভাগের আরও সংবাদ