ঈশ্বরদীতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক


মামুনুর রহমান,ষ্টাফ রিপোটার: ২৫ সেপ্টেম্বর দিবাগত রাত ৪টার ঈশ্বরদী থানা ও পাকশী পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাকশী বাবুপাড়া এলাকার নাজমুল ইসলামের ছেলে তানজিরুল ইসলাম (৩০) এবং পাকশী স্কুলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে সজীব (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পাকশী বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাত ৪টার দিকে তাদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তানজিরুল ও সজীবের কাছ থেকে ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি ২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছেও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়ে । তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলে জানান।



