শ্রীনগরে কবীরের গণসংযোগ ও লিফলেট বিতরণ


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) নৌকার মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার সকালে উপজেলার কোলাপাড়া বাজার, দোগাছি বাজার, সমষপুর ও রাঢ়িখালের তিনদোকান এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক নিয়ে গণসংযোগ করেন।
গণসংযোগকালে গোলাম সারোয়ার কবীর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরেন। উন্নয়নের ধারা অব্যাহত ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপীনাথ দাস, কোলাপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম রতন, বিশিষ্ট সমাজ সেবক গোলাপ খান খোকন, মজিবুর রহমান, ভুলু মিয়া, টিপু সুলতান, ইউপি সদস্য দিলীপ ঠাকুর, আব্দুল হালিম, জুয়েল খান, গোলাম রসুল, গোলাম মোস্তফা, নারায়ণ দাস, যুবলীগ নেতা মুনসুরুল হাসান কুতুব, সাজেদুল আলম ওপেল, জাকির হোসেন, জাহিদুল আলম উজ্জ্বল, শহিদুল ইসলাম সুমন, হুমায়ুন আহমেদসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।





