মুন্সিগঞ্জ

শ্রীনগরে অবৈধ ড্রেজার উচ্ছেদ ও আর্থিক জরিমানা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর এলাকা থেকে ২টি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরের দিকে উচ্ছেদ অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে ড্রেজার সংযোগের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে মাটি সিন্ডিকেট চক্রের সদস্যরা সটকে পরে। এ সময় ১টি মাটির কাটার স্ক্যাভেটর (ভেক্যু) আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড্রেজার সিন্ডিকেটটি ড্রেজার সংযোগের মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের পাশাপাশি কৃষি জমি ও জলাধার ভরাট করে আসছিল। ফসলি জমি, জলাশয়, রাস্তাঘাট এবং সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ