দিনাজপুর
ঈদ উপলক্ষে হিলিতে ৩ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার


হিলি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে হিলিতে গরিব,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এতে খুশি সীমান্তবর্তী নিম্ন আয়ের মানুষরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় হাকিমপুর পৌরসভায় কার্যালয়ে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।
পৌর মেয়র বলেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে হাকিমপুর পৌর সভায় মধ্য ৩ হাজার ৮১টি অসহায় ও গরিব দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
এছাড়াও তিনি বলেন চাল বিতরণ কার্যক্রম সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে



