মুন্সিগঞ্জ

দুই ভাইয়ের মারামারি থামাতে প্রাণ গেল বৃদ্ধের

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই সহোদয়ের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে প্রান হারালেন আরব আলী (৬৫) নামে এক বৃদ্ধ।

আজ সকাল সাড়ে ৮ টায় উপজেলার লতব্দী ইউনিয়েনর পুরান ভাষানচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকবর আলী পুরান ভাষানচর এলাকার মৃত নরম আলীর পুত্র।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো: আজগর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সকালে পুরান ভাষান চর এলাকায় মৃত বিল্লাত আলীর দুই পুত্র হক মিয়া (৬০) ও মো.কাদের আলী (৬৫) এর সাথে গাছ কাটার জেড়ে সকালে দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়। এ সময় প্রতিবেশী আরব আলী থামাতে গেলে তার ঘাড়ে লাঠির আঘাত লাগে। প্রতিবেশীরা দ্রুত সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. মৃত ঘোষনা করেন। ওসি আরো জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, লাশ ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও সংবাদ