দিনাজপুর

ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের দিনব্যাপী চক্ষু বিষয়ক বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩০০ জন রোগীকে ফ্র্রি চক্ষু সেবা প্রদান সহ ৪০ জন ছানী রোগীকে বিনামূল্য অপারেশনের ব্যবস্থা করা হয়।

সোমবার (১৯ জুন) বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের আওতায় ও মরিয়ম পুর চক্ষু হাসপাতালের সার্বিক পরিচালনায় একযোগে পালশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র ও ওসমানপুর প্রসপারিটি প্রকল্প ইউনিট অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন, প্রসপারিটি প্রকল্পের রিজিনাল ম্যানেজার রবিউল আওয়াল। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন প্রকল্পের এরিয়া ম্যানেজার আব্দুল ওহাব, প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, মরিয়ম চক্ষু হাসপাতালের ডিজিএম মো. জাকির হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মুরাদ ইবনে হাফিজ, প্রকল্পের কারিগরি কর্মকর্তা পুষ্টি মেহেদী হাসান এবং লাইভলিহুড শাহিন মিয়া, শাখা ব্যাবস্থাপক ফরিদুল ইসলাম, আমিনুল ইসলাম, সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি মোঃ ফারুক হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ