সাংবাদিক গোলাম রব্বানী নাহিম হত্যার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: একাত্তর টেলিভিশনের জামালপুর জেলার বক্শীগঞ্জ সংবাদদাতা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীনগর প্রেস ক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. আরিফ হোসেনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাবেক সভাপতি মো. আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রয়েল, যুগ্ন-সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের শ্রীনগর উপজেলা সংবাদদাতা শাহ আলম ইসলাম নিতুল। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেস ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।
প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।



