দিনাজপুর

হিলিতে বিনামুল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বিনামুল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মক্কা চক্ষু হাসপাতাল জয়পুরহাটের আয়োজনে হিলির মহিলা কলেজ প্রাঙ্গনে আজ শুক্রবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এই চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মক্কা চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে একটি মেডিকেল টিম বিভিন্ন এলাকা থেকে আসা ৫শ নারী ও পুরুষ রোগীকে সম্পুর্ন বিনামুল্যে চক্ষু সেবা প্রদান করেন।

চোখের বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের চোখ পরিক্ষা নীরিক্ষা করে বিনামুল্যে তাদের ওষধ ও চশমা প্রদান করা হয়। সেই সাথে চোখে ছানিপড়া রোগীদের চিহ্নিত করা হয়। তাদেরকে মক্কা চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে বিনামুল্যে অপারেশন কপা দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

চিকিৎসা কেন্দ্র দুরে হওয়ায় ও দারিদ্রতার কারনে চক্ষু হাসপাতালে যেতে পারেনা এমন রোগীদের চিকিৎসাসেবার আওতায় এই উদ্যোগ বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ। এদিকে বিনামুল্যে চোখ দেখাতে পেরে ও ওষধ ও চশমা পেয়ে দারুন খুশি সেবা নিতে আসা মানুষজন।

এই বিভাগের আরও সংবাদ