বিরামপুর পৌরসভায় ২৫০০ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ


এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর পৌরসভায় ২ হাজার ৫ শত পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
(১০ জুন) শনিবার বেলা ১১টায় বিরামপুর পৌরসভা পক্ষ থেকে টিসিবির পণ্য সামগ্রী বিতরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
টিসিবির পণ্য বিতরণে উপস্থিত ছিলেন, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রভাষক মোজাম্মেল হোসেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর হোসেন, ৪ ,৫ ও ৬ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঙ্গুরা পারভীন, আবু সালাম বাবু, রনি , শাওন সহ স্থানীয়রা,
এসময় টিসিবির পণ্য সামগ্রী ৩৬০ টাকা মুল্যে প্যাকেজ আকারে সয়াবিন তেল ২কেজি, মশুর ডাল ২ কেজি প্রদান করা হয়েছে।
টিসিবির পণ্য গ্রহনকারী সাধারণ মানুষ জানান,বর্তমান বাজারে পণ্যের দাম বেশি হওয়ার ,এরই মধ্যে সরকারের এমন ব্যবস্থা সন্তোষজনক।এই রকম প্রক্রিয়া অব্যাহত থাকায় আমাদের অনেক উপকার হচ্ছে।
বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, বর্তমান বাজারে পণ্যের দাম একটু বেশি তাই এই অবস্থায় সরকার গরীব অসহায় মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ করায় জনসাধারণ অনেক স্বস্তি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ জানান।তিনি গরিব নিম্ন আয়ের মানুষের জন্য টিসিপির পণ্য বিতরণ অব্যাহত রেখেছেন।এই প্রক্রিয়া সরকার অব্যাহত রাখলে নিম্ন আয়ের মানুষদের অনেক উপকার হবে।



