দিনাজপুর
বীরগঞ্জে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার:দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ১১৬৭ এর বীরগঞ্জ স্ট্যান্ড কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে ৩ জুন শনিবার সকাল ১১টা বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ ফজলে রাব্বি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা, বীরগঞ্জ শ্রমিক নেতা মানিক, রাজু, দীন ইসলাম, মামুন প্রমুখ।
সভা চলাকালে শ্রমিক সদস্যদের মতামতের ভিত্তিতে ১৩ বছর পর ২১ সদস্যের পুনরায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহমেদ আলী নির্বাচিত হয়।





