মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে বার্ষিক কর্মসম্পদান চুক্তি (এপিএ)’র আওতায় উন্মুক্ত বৈঠক

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে বার্ষিক কর্মসম্পদান চুক্তি (এপিএ)’র আওতায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১জুন) মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় সিরাজদিখান উপজেলার কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠকের অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার ভিডিও কলের সংযুক্তির মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২০৪১ সালের মধ্যে দেশ হবে স্মার্ট বাংলাদেশ। দেশের জনগণকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার। যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, গুজব, অপরাজনীতি, মা ও শিশু স্বাস্থ্য, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড, মোবাইল ফোনের সঠিক ব্যবহার ইত্যাদি বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন।

এ সময় তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কুল কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, অভিভাবকসহ প্রায় দুইশতাধিক স্থানীয় নারী ও পুরুষ।

উল্লেখ্য, কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈঠক শেষে ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠেও একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ