মুন্সিগঞ্জ

কুকুটিয়া ইউপি’র উন্মুক্ত বাজেট সভা

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা হয়েছে। মঙ্গলবার বিকালে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।

কুকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবুর সভাপতিত্বে ইউপি সচিব মো. পারভেছ দেওয়ানের স ালনায় অনুষ্ঠিত বাজেট সভায় শুভেচ্ছ বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ, কুকুটিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম শেখ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহজাহান চিস্তি, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, মুরাদ হোসেন লিটন প্রমুখ। এ সময় ইউনিয়নের ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত জনসাধারণের মতামত গ্রহন করা হয়।

সংশ্লিষ্ট জানা গেছে, কুকুটিয়া ইউনিয়ন পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরে মোট আয় ও ব্যয়ের সম্ভব্য বাজেট ঘোষণা করা হয় ১ কোটি ২ লাখ ৩২ হাজার ২৮১ টাকা। যার মধ্যে রাজস্ব আয়-ব্যয় হিসাবে ১৪ লাখ ৭১ হাজার ১৩৬ টাকা, উন্নয়ন আয়-ব্যয় হিসাবে ৮৭ লাখ ৬১ হাজার ১৪৫ টাকা।

এই বিভাগের আরও সংবাদ