মুন্সিগঞ্জ

শ্রীনগরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে নূপুর আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর বাগান বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নূপুর আক্তার ওই গ্রামের মো. রজ্জব মন্ডলের কন্যা। সে শ্রীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, বাগান বাড়ি নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ওই ছাত্রী গলায় উরনা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঠিক কি কারণে নূপুর আত্মহত্যার করে এ বিষয়ে পরিবারের লোকজন কিছু জানাতে পারেনি। খবর পেয়ে শ্রীনগর থানার এসআই আবিদ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

এসআই আবিদ জানান, লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ