মুন্সিগঞ্জ
শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে উপজেলার ধাইসার এলাকায় নোংরা পরিবেশে বিভিন্ন খাবার সামগ্রী তৈরী ও মেয়াদ উত্তীর্ণ খাবার প্যাকেটজাত করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি ও শ্রীনগর থানা পুলিশ সদস্যগণ।





