দিনাজপুর

হিলি স্থলবন্দর দিয়ে ২ দিন আমদানি-রপ্তানি বন্ধ

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল থেকে সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার উপলক্ষে টানা দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (৬ মে) সকাল থেকে পুনরায় বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।

এই বিভাগের আরও সংবাদ

হিলি স্থল বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরে পণ্য খালাসসহ আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে।

হিলি ইমিগ্রশনের ওসি আশরাফুল ইসলাম বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এই বিভাগের আরও সংবাদ