রাজারহাট পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশু দুটি সম্পর্কে একে অপরের আপন চাচাতো-জ্যাঠাতো ভাই। মঙ্গলবার বিকেলের দিকে এঘটনা ঘটে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশুর নাম মাহাদি (১৩) ও ফারাবি (১২)। তারা উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মমিন (আলসিয়া পাড়া) গ্রামের সাজিদুল ইসলাম সাজু ও সোহাগ মিয়ার পুত্র। সাজিদুল প্রবাসী হিসেবে দেশের বাইরে কর্মরত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহতের পরিবার বাড়ির পার্র্শ্বের একটি জমি থেকে মাটি উত্তোলন করায় জায়গাটি গর্তে পরিনত হয় এবং পানি জমে। মঙ্গলবার শিশু দুটি সবার অজান্তে খেলতে গিয়ে ওই পানিতে ডুবে মৃত্যু বরন করে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর এলাকাবাসী ওই গর্ত থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
নাজিমখাঁন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক পাঠোয়ারী নয়া বলেন,একই সঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি খুবেই মর্মান্তিক।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।





