দিনাজপুর
হিলিতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরন


হিলি প্রতিনিধি:দিনাজপুরের হিলিতে গরীব অসহায় ও দুস্থ্য মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় হাকিমপুর (হিলি) পৌরসভা কার্যালয়ে এসব চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। এছাড়াও প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন সহ সকল কাউন্সিলার উপস্থিত ছিলেন।
এসময় মেয়র জানান, পৌরসভার ৩ হাজার ৮১ জনের মাঝে এই চাল বিতরন করা হবে। এসব মানুষ যেন একটু স্বস্তিতে ঈদ করতে পারে এজন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরন করা হচ্ছে। ঈদের আগে এসব চাল পেয়ে খুশি গরিব ও অসহায় এসব মানুষেরা।





