মুন্সীগঞ্জে মিরকাদিম যুব ক্লাবের ইফতার ও দোয়া


আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে মিরকাদিম যুব ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ই এপ্রিল বুধবার মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার উওর রাম গোপালপুরে মিরকাদিম পৌর যুব ক্লাব কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় মিরকাদিম পৌর যুব ক্লাবের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ সোহেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, পরিবেশবাদী সংগঠন সবুজ কুড়ি বাংলাদেশ এর সভাপতি সাংবাদিক মাহাবুবুল আলম জয়, অনিক, কবির মিজি, বাদল, নারী সংগঠক আমেনা আক্তার, মিরা পারভীন, রেজা, রনি, লিটন,বাবলু, রিমন, মো. সোহেল, মো. রাব্বি প্রমুখ। এছাড়াও বিভিন্ন মানবিক সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে এই সংগঠনটির এবং দেশ ও জাতীর কল্যানে দোয়া পরিচালনা করেন মিরাপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আসাদল্লাহ।
প্রাসঙ্গিক, মিরকাদিম পৌর যুব ক্লাবটি প্রতিষ্ঠানটির সভাপতি আব্দদুল্লাহ সোহেলের নেতৃত্বে ২০২০ সাল থেকে মানবতার সেবায় মিরকাদিম যুব ক্লাব বিভিন্ন মানব কল্যানমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।





