খুলনা
কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মদসহ গ্রেফতার ১


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: ৩ এপ্রিল সোমবার রাত ১০ টা ৩০ মিনিটের সময় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা থানাধীন স্টেশন রোড পাঁকা রাস্তার উপর হতে মাদক কারবারি ১) আল-মামুন শেখ ওরফে সুলতান(৩২), পিতা-মৃত: মকবুল শেখ, সাং-পূর্ব বানিয়াখামার, থানা-খুলনা কে ৭৬ লিটার মদসহ গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ৪ এপ্রিল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





