রাজশাহী

চারঘাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে কোচিং করতে গিয়ে বাড়ী ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থী মায়েশা আক্তার নামের এক স্কুল ছাত্রী। বাড়ী ফেরার আগেই বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা তার প্রান কেড়ে নেয়। মঙ্গলবার বিকেলে চারঘাট অনুপমপুর-আড়ানী সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার মুংলী কারিগরপাড়া গ্রামের মির্ঠনের মেয়ে মুংলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মায়েশা আক্তার নিজ বাড়ী থেকে মুংলী বাজারে কোচিং করতে যাচ্ছিল। এমন সময় দ্রুত গতিতে আসা ব্যাটারি চালিত একটি বেপরোয়া অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। পরে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই বিভাগের আরও সংবাদ

এ সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সহপাঠি, শিক্ষক-শিক্ষিকাসহ আশে পাশে শোকে কাতর হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে অটোটি জব্দ করলেও পালিয়ে গেছে অটো চালক। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন দুর্ঘটনা খুবই মর্মাহত। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ