কেএমপি’র অভিযানে গাঁজা এবং চোলাই মদসহ গ্রেফতার ৩


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) ইয়াসিন মোল্লা ওরফে নিলয় মোল্লা(২৬), পিতা-মোঃ বেনজির মোল্লা, সাং-ঘাটবিলা, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট; ২) মোঃ তোরাব আলী শেখ(৩৩), পিতা-ইয়ার আলী শেখ, সাং-চাঁদপুর, থানা-রূপসা, জেলা-খুলনা এবং ৩) মোঃ মোজাফফার হোসেনসাগর(২৯), পিতা-মোঃ ইমরান হোসেন ভান্ডারী, সাং-নবীনগর ২য় গলি, থানা-সোনাডাঙ্গা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে২০০ গ্রাম গাঁজা এবং ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ১৫ মার্চ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





