রাজধানী

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত বেড়ে ৭, আহত ৭০

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের নর্থ-সাউথ রোডের একটি ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। ঢাকা মেডিকেল ও ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুই জন নারী। এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এ ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। ফায়ার সার্ভিস জানিয়েছে, সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এই বিভাগের আরও সংবাদ