খুলনা

কেএমপি’র অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল সহ গ্রেফতার ৩

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদককারবারি ১) মোঃ মাহফুজ হাওলাদার(২৬),পিতা-ইউসুফ আলী হাওলাদার, সাং-নাজীরঘাট, মেইন রোড, থানা-সোনাডাঙ্গা; ২)মোঃ হাবিবুর রহমান(২৫), পিতা-মোঃআলতাব হোসেন, সাং-শাহাজীপাড়া, দক্ষিণকুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাএবং ৩) এজাজ শেখ(২২), পিতা-লেবিল শেখ, সাং-গাইকুড়, দক্ষিণপাড়া, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরীদের’কে খুলনামহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৭৫ পিস ইয়াবাট্যাবলেট ও ৩০ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ৩ মার্চ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ