মুন্সিগঞ্জ

শ্রীনগর সরকারি কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের আয়োজনে অনুষ্ঠিত বসন্তবরণ ও পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুব সরফরাজ।

কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মোহাম্মদ জিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ নাসির হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক জাকিরুল ইসলাম মন্ডল, পিইউ ও বিএনসিসি’র জাকারিয়া কাইয়ুম, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম লিমন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

ফাগুনের প্রথম সকালে কলেজ ছাত্র-ছাত্রীদের আগমনে ক্যাম্পাস চত্বও প্রাণবন্ত হয়ে উঠে। দিনব্যাপী বসন্তবরণে উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

এই বিভাগের আরও সংবাদ