মুন্সিগঞ্জ

পিঠা বিক্রি করে জীবন নির্বাহ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে চিতই পিঠা বিক্রি করে জীবন নির্বাহ করছেন অসংখ্য মানুষ। বিভিন্ন হাটবাজার, রাস্তার মোড় কিংবা পাড়ায়-মহল্লায় গড়ে উঠেছে ভাসমান পিঠার দোকান। বিশেষ করে শীত মৌসুমে এসব দোকানে চিতই ও ভাপা পিঠা বিকিকিনির ধুম পড়ে। উপজেলার ডাকবাংলো ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ছনবাড়ি চৌরাস্তার ওভারব্রিজের পূর্বপাশে পিঠার দোকানগুলো জমে উঠে। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গোলাকার চ্যাপ্টা আকৃতির চিতই পিঠাটি বিভিন্ন অ লে ভিন্ন-ভিন্ন নামেও ডাকা হয়ে থাকে। যেমন-চিতে পিঠে, ঢাকা পিঠা, চিতুই পিঠে ইত্যাদি।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার স্থানীয় হাটবাজার, বাস স্ট্যান্ড ও জনসমাগমের স্থানগুলোতে বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত চিতই পিঠার দোকানগুলোতে ক্রেতাদের সরব উপস্থিতি। এ পেশায় দিনের কয়েক ঘন্টা পিঠা বিকিকিনির আয়ে চলছে তাদের সংসার। অল্প পুঁজিতে সংসারের বাড়তি অর্থের যোগান দিতে এলাকা ভিত্তিক অনেকেই পিঠার দোকান খুঁলে বসেছেন। চালের তৈরী ভেজালমুক্ত চিতই পিঠার স্বাদ নিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দোকানে ভিড় করছেন। দোকানীরা জানায়, বছর খানেক আগেও ৫ টাকায় সাধারণ চিতই পিঠার পিস বিক্রি করা সম্ভব হয়েছে। নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় এখন তা ১০ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া দেশী হাঁস ও মুরগির ডিমচিতই পিঠার পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা করে।

এই বিভাগের আরও সংবাদ

শ্রীনগর সদর ইউনিয়নের হরপাড়ার ব্যবসায়ী আজিজুল হোসেন ভান্ডারী (৬০) বলেন, আমি প্রতিদিন সন্ধ্যায় ছনবাড়িতে আসি চিতই পিঠা কিনতে। এখানকার ডিম চিতই পিঠা খুবই সু-স্বাদু। এছাড়া চিতই পিঠার সাথে মিলছে নানান রকমের ভর্তা। পিঠা নিতে সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে। মোসলেমউদ্দিন (৪৭) নামে এক চাকুরীজীবী বলেন, আমার ডায়াবেটিস থাকায় রাতের আহার হিসেবে চিতই পিঠাকেই বেছে নিয়েছি। রোজরাতে ঝামেলামুক্ত রেডিমেট চিতই পিঠা নিয়ে বাসায় ফিরি।

দোকানী মো. ইসকান্ডর আলী (৬৫) বলেন, প্রায় ২ বছর ধরে ছনবাড়িতে চিতই পিঠা বিক্রি করছি। বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত বেচাকেনা করছি। দৈনিক ৫-৭ কেজি চালের তৈরী পিঠা বিক্রি হচ্ছে। সন্ধ্যার পরেই মানুষের ভিড় বাড়ে। মাঝে মধ্যে বন্ধুবান্ধবরা আমাকে এ কাজে সাহায্য করেন। আমার গড়ে প্রতিদিন ৬শত’ থেকে ৭শত’ টাকা আয় হচ্ছে।

খোঁজ নিয়ে যানা যায়, শ্রীনগর উপজেলার পূর্ব পাটাভোগ গ্রামের নুর মোহাম্মদ শেখের পুত্র মো. ইসকান্ডর আলী এর আগে প্রায় ৩৫ বছর চাকরি করেছেন ঢাকার স্টার সিনেমা হলে। ১ কন্যা সন্তানের জনক। ঘরে অসুস্থ স্ত্রী। তিনিও বয়সের ভাড়ে অনেকটাই দুর্বল। পিঠা বিক্রির আয় থেকে স্ত্রীর চিকিৎসা ও সংসারের যাবতীয় ব্যায় বহন করতে হিমশিম খেতে হচ্ছে তার। বাধ্য হয়েই অল্পপুঁজিতে সড়কের পাশে চিতই পিঠা বিক্রির ভাসমান দোকান খুঁলে বসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে শীতকালীন মৌসুমে চিতই, ভাপাসহ অন্যান্য পিঠা বিক্রি করে প্রায় শতাধিক পরিবারের সংসার চলছে।

এই বিভাগের আরও সংবাদ