রাজশাহী

মোহনপুরে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ

রাজশাহী ব্যুরোঃরাজশাহীর মোহনপুর উপজেলায় বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কার ও মোবাইলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২ টার সময় মোহনপুর উপজেলার খানপুর-বাগবাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

গ্রেপ্তারকৃত যুবক নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট গ্রামের সাদের আলীর ছেলে মিনহাজুল ইসলাম সবুজ (২৬)।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বলেন, উপজেলার খানপুর-বাগবাজার আনারুল ইসলামের ওষুধের দোকানের সামনে একটি প্রাইভেট কার থেকে ফেনসিডিল বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে প্রাইভেট কারটির ভেতর থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে ফেনসিডিলসহ প্রাইভেট কার জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে মোহনপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ