মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির হাত-পা বিহীন অর্ধগলিত লাশ উদ্ধার

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে হাত-বিহীন অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ শে জানুয়ারি)

সকাল সাড়ে ১১টার দিকে হাটলক্ষ্মীগঞ্জ সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার মরদেহটির পরিচয় জানা যায়নি।

এই বিভাগের আরও সংবাদ

তথ্য সুত্রে জানা যায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে স্থানীয়রা ভাসমান অবস্থায় এক ব্যক্তির হাত-পা বিহীন অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সোবহান জানান, স্থানীয়দের মারফত খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অর্ধগলিত মরদেহটির ডান হাত ও বাম পা নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ৬-৭ দিন আগে তার মৃত্যু হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ