ঈশ্বরদীতে অসহায় গরীবদের মাঝে কম্বল বিতরণ


মামুনুর রহমান,পাবনা : ঈশ্বরদীতে পৌর এলাকা উমিরপুর ৮ নং ওয়ার্ডে সমাজসেবা মূলক নানা কাজের জন্য ডাঃ মাসুম হাসান এর পক্ষ থেকে অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।
তিনি আগামী ঈশ্বরদী পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী।
ডাঃ মাসুম হাসান তার বক্তব্যে বলেন তিনি যদি আগামী পৌর নির্বাচনে জয়লাভ করেন তাহলে তার পক্ষ থেকে ৮ নম্বর ওয়ার্ডবাসীর জন্য বয়স্ক ভাতা,৮ নম্বর ওয়ার্ডের বাসীদের জন্য দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স,অসহায় গরিব মারা গেলে তিনি সৎকাজ ব্যায় ভার বহন করবেন বলে তিনি জানান।
উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদকও কাজী এগ্রো টিভি বিশেষ প্রতিনিধি মামুনুর রহমান, দৈনিক জোর বাংলার সম্পাদক ওহিদুজ্জামান টিপু, এশিয়ান টেলিভিশনের ঈশ্বরদী প্রতিনিধি শেখ রাসেল, সমাজ সেবক রমজান আলী, জবান আলী, ইউসুফ আলী, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





