কেএমপি’র অভিযানে গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ টাকাসহ গ্রেফতার ৩


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) আছিয়া বেগম(৫৫), স্বামী-মৃত: রফিক মোল্ল্যা, সাং-করিমনগর, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ রকিবুল হাসান শুভ@বাবু(২৪), পিতা-মোঃ শওকত হোসেন, সাং-চেচুরী খানপাড়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা এবং ৩) সঞ্জিত কুমার কুন্ডু(৩১), পিতা-দুলাল কুন্ডু, সাং-সানতলা, থানা-কেশবপুর, জেলা-যশোরদের’কে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও আড়ংঘাটা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ৮৭০০ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের ( সিটিএসবি’র ) বিশেষ পুলিশ সুপার রাশিদা বেগম ১১ জানুয়ারী বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।





