রামগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটির সভাপতি রায়হান, সম্পাদক আল আমিন


পারভেজ হোসাইন, রামগঞ্জ: লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় জিয়া অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন রামগঞ্জ উপজেলার সভাপতি ওমর ফারুক রায়হানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহাদাত হোসাইন এর সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি মাওলানা মোঃ মহিউদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি মোঃ হাবিবুর রহমান, এসময় বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোঃ হোসাইন, সিনিয়র সহ সভাপতি ডাঃ আব্দুর রহিম, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ কামাল হোসাইন, সাবেক ইসলামী ছাত্র আন্দোলন দক্ষিণ শাখার সভাপতি মোঃ হোসাইন, সাবেক পূর্বের সভাপতি আশরাফুল ইসলাম আব্দুল্লাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে জেলা সভাপতি রামগঞ্জ উপজেলা শাখার ২০২২ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩ সেশনের নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন। ঐ কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক রায়হান, সহ সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আল আমিন নির্বাচিত হন।





