রাজনীতি

শুক্রবার নয়াপল্টন থেকে শুরু বিএনপির গণমিছিল 

বিএনপির পূর্বঘোষিত গণমিছিল রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তা পর্যন্ত যাবে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হবে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অথ্য জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় গণমিছিলের প্রধান সমন্বয়ক এ জেড এম জাহিদ হোসেন।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, আমাদের গণমিছিল শান্তিপূর্ণ হবে। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে আবার নয়াপল্টনে ফিরে আসবে।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, গণমিছিল করা আমাদের সাংবিধানিক অধিকার। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ