দিনাজপুর

হিলিতে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

হিলি প্রতিনিধিঃ প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা ফাইনালে ওঠায় দিনাজপুরের হিলিতে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টাইন সমর্থক ও মেসি ভক্তরা। “হৃদয়ে বাংলাদেশ, সমর্থনে আর্জিটিনা” এই শ্লোগান নিয়ে হিলি আর্জেন্টাইন সমর্থক গোষ্টির উদ্যোগে আনন্দ শোভাযাত্র বেড় করেন ।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় বাংলাহিলি বাজারের সরকারি খাদ্য গোডাউন মোড় থেকে একটি বর্ণঢ্য শোভাযাত্র বেড় করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও গোডাউন মোড়ে এসে শেষ হয়। বিপুল সংখ্যক আর্জেন্টাইন ও মেসি ভক্ত সমর্থকরা নেচে গেয়ে ও নানা রকম বাদ্য বাজিয়ে শোভাযাত্রায়অংশ গ্রহণ করে।

ভক্ত সমর্থকদের আশা, এবারের বিশ্বকাপ প্রিয় দল আর্জেন্টিনার ঘরেই যাবে। প্রিয় খেলোয়ার মেসির হাতেই শোভাপাবে বিশ্বকাপের ট্রফি।

এই বিভাগের আরও সংবাদ