মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে আদালতের এজলাসে পুলিশ সদস্যকে ব্লেডের পোঁচে জখম

আবু সাইদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে আদালতের এজলাস কক্ষে ঢুকে মো. আলী নামে এক পুলিশ সদস্যকে ব্লেড দিয়ে পোঁচ দিয়ে জখম করেছে শাহজালাল নামে এক ব্যক্তি। আজ সোমবার (১২ই ডিসেম্বর) দুপুর প্রায় দেড়টার দিকে মুন্সীগঞ্জ আদালত ভবনের ৩য় তলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান এর কক্ষে এ ঘটনা ঘটে।

তথ্য সূত্রে জানা যায়, প্রতিদিনের মতই আদালতে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান। সেখানে পুলিশ কনস্টেবল মো. আলী দায়িত্ব পালন করছিলেন। দুপুর দেড়টার দিকে শাহজালাল নামে এক ব্যক্তি এজলাসে ঢুকে কনস্টেবল আলীর পিঠে ব্লেড দিয়ে পোঁচ দেয়। এ সময় পুলিশ কনস্টেবল আলী পড়ে যান। আহত কনস্টেবলকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অভিযুক্ত শাহজালালকে আটক করেছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন জানান, কনস্টেবল মো. আলী আদালতের ভেতরে দায়িত্ব পালন করছিলেন। দুপুর দেড়টার দিকে শাহজালাল নামে এক ব্যক্তি তার পিঠে ব্লেড দিয়ে পোঁচ দেন। শাহজালালের সঙ্গে কনস্টেবল আলীর কোনো কথা কাটাকাটিও হয়নি। কি কারনে পোঁচ দিলো তা এখনো জানা যায়নি।

উল্লেখ, শাহজালাল মুন্সীগঞ্জ সদর উপজেলার হাট লক্ষীগঞ্জ এলাকার বাসিন্দা।

এই বিভাগের আরও সংবাদ