মুন্সিগঞ্জ

শ্রীনগরে রিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রাঢ়িখাল ইউনিয়ন পরিষদ হলরুমে প্রায় দুই শতাধিক গরীব অসহায় নারী পুরুষকে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগীতায় ও রাঢ়িখাল ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আলতাফ হোসেনের তত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন স্ত্রী ও শিশু রোগ বিশেষজ্ঞ (গাইনী) সার্জন ও কন্সাল্টেন্ট (ঢাকা মেডিকেল কলেজ) ডাঃ নিলুফা আরজু, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোস্তফা আবু হেনা উজ্জ্বল প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় উপস্থিত ছিলেন রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, মহিলা ইউপি সদস্য নার্গিস আক্তার, ইউপি সদস্য সুলতান মাহমুদ, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম মোল্লা, আবুল কালাম, রিক শ্রীনগর ব্রাে র ম্যানেজার হাবিবুর রহমান, রিকের স্বাস্থ্য কর্মকর্তা মো. জিহাদ হোসাইন, সমাজ উন্নয়ন কর্মকর্তা সুব্রত হাওলাদার, এমআইএস রাইসুল ইসলামসহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ