ঠাকুরগাঁও

এসএসসি পরীক্ষায় পাশ করতে না পারায় শিক্ষার্থীর আত্নহত্যা

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় পাশ করতে না পারায় বিষপানে শ্রাবন্তী (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মলানী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবন্তি মলানীপাড়া গ্রামের কৃষক রমেশ বাবুর মেয়ে। সে এবারে মুথরাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

এই বিভাগের আরও সংবাদ

মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান, হান্নান ইসলাম হান্নু বলেন, এসএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে।

আর এ ফলাফলে সে অকৃতকার্য হয়েছে। সে বিষয়টি তার পরিবারকে জানার পর তার সাথে খারাপ আচরণ করেন।

এটি সহ্য করতে না পেরে বাড়িতে থাকা কীটনাশক (বিষ) খেয়ে ফেলে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এই বিভাগের আরও সংবাদ