ঠাকুরগাঁও

রাণীশংকৈলে ২০০ ফুট পতাকা হাতে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: আজ শনিবার ২৬ নভেম্বর রাত ১টায় অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা বনাম মেক্সিকোর খেলা উপলক্ষে বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে আর্জেন্টিনার সমর্থকরা একটি বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল করেছেন।

সমর্থকরা আজকের খেলা দেখার জন্য পৌর শহরের বিভিন্ন স্থানে বড় পর্দা স্থাপন করেছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ব্রাজিল সমর্থক হয়েও ইউসুফ মার্কেটে বড় পর্দা ও দর্শকদের বসার ব্যবস্থা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

এদিকে রাণীশংকৈল ডিগ্রি কলেজ বাসস্ট্যান্ড চত্বরে ব্যবসায়ি ইউসুফ আলী, ফারাজুল ইসলাম, ছাত্রনেতা সাজিদ জয় আজকের খেলা দেখার জন্য অনুরূপ আয়োজন করেছেন।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর রাতে ব্রাজিল-সার্বিয়া খেলা দেখার জন্য ইউসুফ মার্কেটে ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও পৌর কাউন্সিলর ইসাহাক আলী একই আয়োজন করেছিলেন।

এ আয়োজন প্রসঙ্গেউপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, আসলে আমি ব্রাজিল সমর্থক হলেও আনোয়ারুল ইসলাম স্যারের পরামর্শে সাধারণ দর্শকদের কথা ভেবে আজকের খেলা দেখারও ব্যবস্থা করেছি।

এই বিভাগের আরও সংবাদ