গাইবান্ধা

গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামকে বদলী

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বিশেষ পুলিশ সুপার অপরাধ তদন্ত বিভাগ জনাব কামাল হোসেন।

২৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্রমন্ত্রণালয় বাংলাদেশ পুলিশ শাখা ১ এর উপ সচিব সিরাজাম মুনিরা মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে এ বদলীর আদেশ জারী করেন।

এই বিভাগের আরও সংবাদ

তার বদলীর বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, স্যার অতান্ত নম্র ভদ্র বিনয়ী ও দায়িত্বশীল একজন পুলিশ সুপার ছিলেন।

পলাশবাড়ী প্রেসক্লাবসহ জেলার অধিকাংশ গণমাধ্যম কর্মীরা বিদায়ী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম এর ভুয়শী প্রশংসা করেন।

এই বিভাগের আরও সংবাদ