গাইবান্ধা

পলাশবাড়ীতে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ কাতার বিশ্বকাপ শুরুর আগে উন্মাদনায় কাঁপছে সারাদেশ। পছন্দের দলের পতাকা বানিয়ে কেউ বাড়িত টানাচ্ছেন আবার কেউ মিছিল বের করছেন। তেমনি নিজেদের ইচ্ছেমত লম্বা পতাকা নিয়ে মিছিল করেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ব্রাজিল সমর্থক গোষ্ঠী। মিছিলটি পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত করছে। এতে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার সমর্থক অংশ নেন,বিশেষ করে তরুণ যুবক ছাত্ররা বেশি মেতে উঠেছে

সমর্থকদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা,নিজ পছন্দনীয় ব্রাজিল বিশাল লম্বা পতাকাসহ বাঁশি, ফেস্টুন ও ব্রাজিল দলের জার্সি পরিহিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

সমর্থকরা জানান, ফুটবল বলতেই ব্রাজিল,হলুদ জার্সি গায়ে,পায়ের কলাকৌশলিতে দর্শকদের মন কেরে নেয়।যুগের পর যুগ অনেক গুণী খেলোয়ার চলে গিয়েছে,প্লে,রোনালদো,রিভালদো,রোনালদিনহো,কাকা এবং বর্তমান সময় মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে নেইমার।এক কথায় ফুটবলের রাজা ব্রাজিল কেই বলা চলে। পাঁচবার বিশ্বকাপ সহ অসংখ্য কাপ তাদের দখলে।এবারো কাপ নেইমারের হাতে উঠবে এটাই আশা।

এই বিভাগের আরও সংবাদ