গাইবান্ধা

সাঘাটায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা:গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট বাজারের সিএনজি স্ট্যান্ডের পাশে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।

৯ নভেম্বর রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়ি থেকে দুই বন্ধু ভরতখালীর দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিল।

এই বিভাগের আরও সংবাদ

এমন সময় কচুয়াহাটের সিএনজি স্ট্যান্ডের দিকে আসলে মোটরসাইকেলের নিয়ন্তন হারিয়ে একই এলাকার এক পথচারীকে বাঁচাতে গিয়ে দূর্ঘটনায় চালকসহ দুইজনই নিহত হন। নিহতরা হলেন কচুয়া হাটগ্রামের আব্দুর রহিমের পুত্র নূরে আলম (৩৫) ও ছাট যোগীপাড়া গ্রামের আব্দুস ছালাম বাবুর পুত্র রনি মিয়া (৩০)।

অপরদিকে পথচারী আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।তার অবস্থা আশংকাজনক। সাঘাটা থানার ওসি মতিউর রহমান বিষয় এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ