গাইবান্ধা

গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম মোখলেছ আলী মন্ডল (৪০)।

সোমবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে ঢাকা- রংপুর মহাসড়কের কালিতলা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোখলেছ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের আমতলী বাজারের বাচ্চু মন্ডলের ছেলে। পেশায় ভাংরি ব্যবসায়ী।

এই বিভাগের আরও সংবাদ

এলাকাবাসী জানায়, মোখলেছ মোটরসাইকেল চালিয়ে কোমরপুর বাজার থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে কালিতলা এলাকায় একটি কাভার্ডভ্যান যাহার নং ঢাকা মেট্রো-উ-(১৪-১৫৩৩) মোটর সাইকেল টিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোখলেছ মোটরসাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়লে অপর একটি কোচের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই স্থানীয় জনগন ঘাতক যাত্রীবাহী কোচ ও কাভার্ড ভ্যানটি আটক করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আরিফ আনোয়ার এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও সংবাদ