গাইবান্ধা

সুন্দরগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শাহেরা বেগম (৩৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ নভেম্বর) উপজেলার পশ্চিম ছাপড়হাটী গ্রামের (সরকার পাড়া) এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহেরা বেগম ওই গ্রামের মকবুল হোসেনের স্ত্রী। শাহেরা বেগম মানসিক ভারসাম্যহীন ছিল। স্বামী মকবুল হোসেন জীবিকার তাগিদে চট্টগ্রামে অবস্থান করছেন।

এই বিভাগের আরও সংবাদ

স্বজনদের বরাত দিয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক জানান, শাহেরা বেগম প্রতিদিনের মতো রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। সবার অজান্তে রাতের কোনো একসময়ে বসতবাড়ির একটি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ