সাঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার হাট ভরতখালী গ্রামে ৪ বছর বয়সী শিশু তাফসির পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত শিশুর বাবা জাকিরুল ইসলামের বাড়ী চাপাঁইনবাবগঞ্জ জেলায়।
৩ নভেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর মা জানান, আমার স্বামী জাকিরুল ইসলাম একজন পুলিশ কনস্টবল। বর্তমানে তিনি রাজশাহী রেঞ্জে কর্মরত আছেন। গত ১৫ দিন পূর্বে বাবার বাড়ীতে এক মাত্র সন্তান তাফসিরকে সাথে নিয়ে বেড়াতে আসেন। ঘটনার কিছুক্ষন পূর্বে ছেলেকে আঙ্গিনার মাঝে গ্রামীন খেলনা হাতে খেলতে দিয়ে ঘরের ভিতরে কাজ করছিল। কাজ শেষে বাড়ির আঙ্গিনায় এসে শিশুটিকে না পেয়ে বাড়ীর লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ীর পার্শ্বের পুকুর পাড়ে একটি জুতা ও অন্য পায়ের জুতা পুকুরের মাঝে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সবাই পুকুরের নেমে খুঁজতে থাকে। খোজাখুজির এক পযার্য়ে পুকুরের ভিতর থেকে শিশু তাফসিরকে ভাসমান অবস্থায় উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





