রাজশাহী

পুঠিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণ

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করেছে চাচাতো ভাই। শিশুটি প্রথম শ্রেণির ছাত্রী। ঘটনার পর ওই শিশুর বাবা তাকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে পাঠিয়ে দেন।

শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে পুঠিয়া সদরের উত্তর তারাপুরে এ ঘটনা ঘটে। পরে রোববার সকাল সাড়ে আটটার দিকে ভুক্তভোগীকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওই শিশুর বাবা মিনারুল ইসলাম জানায়, নিজের ভাতিজা দোকান কর্মচারী শান্ত (শান্ত) তার মেয়ের এমন সর্বনাশ করেছে। তাকে নিয়ে এখন রামেক হাসপাতালে আছি। তার মেয়েকে চকলেট দিবে বলে ফুসলিয়ে নিয়ে এমন কাজ করে সে।

এই বিভাগের আরও সংবাদ

কর্তব্যরত চিকিৎসক ডা. সাব্বির হোসেন জানান, রোববার সকালে রক্তাক্ত অবস্থায় এক শিশুকে এনেছিল তার বাবা। তাকে ধর্ষণ করা হয়েছে এমন আলামত বুঝতে পেরে আমরা রামেক হাসপাতালে পাঠিয়েছি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ আসেনি। আমরা ভিকটিমের বাড়িতে যাব।

এই বিভাগের আরও সংবাদ