গাইবান্ধা

পলাশবাড়ীর বৈরীহরিনমারী নিবাসী বাদশা সরকার আর নেই

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু’র শশুর ও পলাশবাড়ী পৌর এলাকার বৈরীহরিনমারী সরকার পাড়া নিবাসী মরহুম মানিকউল্লা সরকারের ৩য় পুত্র, মোঃ বাদশা সরকার (৬৫) আজ ২৮ অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় নিজ বাস ভবনে ইন্তেকাল করিয়াছেন। ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুমের জানাযার নামাজ আজ বাদ আসর বৈরীহরিনমারী গ্রামে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হবে।

এই বিভাগের আরও সংবাদ

মৃত্যুকালে তিনি স্ত্রী কন্যা,পুত্র,নাতী,নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি, উপজেলা আওয়ামীলীগ, জেলা ও উপজেলা জাতীয় শ্রমিকলীগ, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগসহ অন্যান্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ