গাইবান্ধা
গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মুদি ব্যাবসায়ী নিহত


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় নারায়ন (৬৩) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪অক্টোবর) রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলা গেটের সামনে সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারায়ণের পৌরসভার মধ্যপাড়া ৬নংওয়ার্ডে বুজরুক বোয়ালীয়ার বাসিন্দা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,রাতে সাড়ে ১০ টায় ব্যাটারিচালিত রিক্সা যোগে হানিফ কাউন্টারে দিকে যাচ্ছিলেন ।
এসময় উপজেলা গেটের সামনে বিপরীতমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলে লোক জন তাকে স্থানীয় সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





