দিনাজপুর

হাকিমপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড প্রদান করা হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড তুলে দেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সামছুল, থানার ওসি আবু সায়েম মিয়া, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জীবিত ৪৯ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে ও মৃত ৩৮ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ